1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান

ঢাবির হলে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ হলো

  • শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩৭২ গননা করুন

একতা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ আবাসিক হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন।

গত বছরের ১৭ জুলাইয়ের পরিপত্র অনুযায়ী এ সিদ্ধান্ত বহাল থাকবে। ৮ আগস্ট, শুক্রবার গভীর রাতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভরত শিক্ষার্থীদের তিনি এ আশ্বাস দেন। শুক্রবার সকালে ঢাবির ১৮টি হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এই ঘোষণা ঘিরে সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হলে মধ্যরাতে বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে রোকেয়া হল ও শামসুন্নাহার হলের ছাত্রীদের একটি দল ফটকের তালা ভেঙে বেরিয়ে এসে মিছিলে যোগ দেন।

রাত ১টার দিকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করে পরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। রাত ২টার দিকে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও প্রক্টর সাইফুদ্দীন আহমেদ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। প্রায় এক ঘণ্টা আলোচনা শেষে উপাচার্য জানান, ২০২৪ সালের ১৭ জুলাই হল প্রভোস্টদের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী হলে ছাত্ররাজনীতিনিয়ন্ত্রিত থাকবে। তবে শিক্ষার্থীরা ‘না, না’ বলে আপত্তি জানিয়ে সম্পূর্ণভাবে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি তোলেন।

এ সময়ে তারা হলে শিবিরের গুপ্ত কমিটি ও ছাত্রদল কমিটির সদস্যদের শাস্তির দাবিও জানান। শেষ পর্যন্ত প্রক্টর স্পষ্টভাবে ঘোষণা দেন যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ থাকবে।

এই ঘোষণায় শিক্ষার্থীরা হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং স্লোগান দেন, এই মুহূর্তে খবর এল, হল পলিটিকস নিষিদ্ধ হলো। রাত ৩টার দিকে শিক্ষার্থীরা নিজ নিজ হলে ফিরে যান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews