1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

তথ্য উপদেষ্টা মাহফুজের বাবার ওপর হামলা রামগঞ্জে

  • মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৫৫ গননা করুন

একতা ডেস্কঃ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা বিএনপি নেতা আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে হাতে আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। রবিবার সন্ধ্যায় উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের বাড়িতে হামলার শিকার হন তিনি। এর প্রতিবাদে রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু মোল্লা তার ভাতিজা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী মঞ্জুর বাড়িতে হামলার প্রতিবাদ করতে গেলে হামলার শিকার হন বলে স্থানীয়রা বলছেন। এদিন সন্ধ্যায় স্থানীয় বিএনপি-ছাত্রদলের লোকজন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী মঞ্জুর বাড়িতে হামলা চালায়। এসময় উপদেষ্টা মাহফুজের বাবা বাচ্চু মোল্লা বাধা দেন। একটি পক্ষ ওই সময় ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা করে।

এ ঘটনায় তিনি হাতে আঘাত পান। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি বাড়িতে আছেন। উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী মঞ্জু বলেন, অসুস্থ মাকে দেখতে বিকালে বাড়িতে যাই। খবর পেয়ে বিএনপির লোকজন বাড়িতে হামলা করে। আমি এর আগেই বাড়ি থেকে বের হয়ে যাই। তখন বাচ্চু কাকা হামলাকারীদের বাধা দিতে গিয়ে হামলার শিকার হন। বাচ্চু মোল্লার মোবাইল ফোনে কল করা হলে পরিবারের এক সদস্য ধরে বলেন, তিনি (বাচ্চু মোল্লা) এখন ভালো আছেন। বাড়িতেই রয়েছেন।

স্থানীয় ওসি আবুল বাশার বলেন, বাচ্চু মোল্লার বাড়ির সামনে দুটি পক্ষ ঝামেলায় জড়ায়। তখন উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করলে একটি পক্ষের লোকজন তাকে আঘাত করে। হাতে আঘাত পেলে তাকে হাসপাতাল নিয়ে চিকৎসা করানো হয়। আমিও হাসপাতাল গিয়েছি। তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তবে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews