1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

তর্কের জেরে গুলি যুবক নিহত হলো নারায়ণগঞ্জে

  • মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ২৪০ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ নারায়ণগঞ্জ শহরের ফতুল্লায় তর্কের জেরে প্রতিবেশীর গুলিতে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল ৩১ মার্চ, সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান পাভেল নামে ৩৫ বছর বয়সী যুবক। নিহত পাভেল ফতুল্লার কাশীপুর মধ্যপাড়া এলাকার হাসমত উল্লাহর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী রায়হান বাবু পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের বড়ভাই মোঃ মাসুমের অভিযোগ, কাশীপুর মধ্যপাড়া এলাকায় কবুতর নিয়ে তর্কের জেরে সোমবার ভোরে রায়হান বাবু পিস্তল দিয়ে পাভেলকে গুলি করে। আহত পাভেলকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকেল সাড়ে তিনটার দিকে পাভেল মারা যান বলে জানান ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ মাসুদ।

শহরের ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, ভোর চারটার দিকে গুলির ঘটনা ঘটে। মিহত যুবক রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অভিযুক্ত রায়হান বাবুর সাথে নিহতের মাদক ব্যবসা ও মাদক সেবনকে কেন্দ্র করে সখ্যতা ছিল। ভোরে তর্কের জেরে বাবু গুলি চালায়। অভিযুক্ত রায়হান বাবুকে আটকের চেষ্টা করছি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews