1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

তাইওয়ান প্রণালীতে চীনা মহড়ায় নিরাপত্তা ঝুঁকির মধ্যে

  • বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২৩৪ গননা করুন

একতা ডেস্কঃ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, তাইওয়ানকে লক্ষ্য করে চীনের সামরিক মহড়া ওই অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে। তাইওয়ানের পাশে জলপথে এবং আকাশপথে চীন তাদের সামরিক মহড়া শুরু করেছে। সেই অনুশীলনের দ্বিতীয় দিনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাইওয়ানের প্রতি চীনের আগ্রাসী নীতি এই অঞ্চলের সুরক্ষা এবং বিশ্বের শান্তি প্রক্রিয়াতে বিঘ্ন ঘটাবে। তাইওয়ানকে লক্ষ্য করে চীনের সামরিক মহড়া ওই অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এই সামরিক অনুশীলনকে ‘স্ট্রেইট থান্ডার-২০২৫এ’ নামে চিহ্নিত করা হয়েছে।

তাইওয়ান প্রণালীর মধ্য ও দক্ষিণ অংশে এই অনুশীলন চলছে। প্রসঙ্গত, এই অঞ্চলটি সারা পৃথিবীর জাহাজ পথের একটি গুরুত্বপূর্ণ অংশ। চীন জানিয়েছে তাদের সামরিক মহড়ার উদ্দেশ্য তাইওয়ান দ্বীপটিকে সুরক্ষিত রাখা এবং প্রয়োজনে ঠিকভাবে প্রাত্যাঘাত করা।

তাইওয়ান সূত্রের খবর, বুধবার সকালে তাইওয়ান প্রণালীতে ১০টির বেশি চীনা যুদ্ধজাহাজকে মহড়া করতে দেখা গেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় চীনের ৭৬টি যুদ্ধবিমান এবং ১৫টি যুদ্ধজাহাজকে ওই অঞ্চলে দেখা গিয়েছে। মার্চের মধ্য ভাগে চীন বহুসংখ্যক ড্রোন সহ জাহাজ এই দ্বীপে পাঠিয়েছিল। তাইওয়ান চীনের এই সামরিক কার্যকলাপের নিন্দা করেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews