1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

তামিম ইকবাল হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন

  • শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২৭৮ গননা করুন

একতা ডেস্কঃ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল হার্টে রিং পরানোর চার দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। আপাতত তার স্বাস্থ্য ঝুঁকি খুব একটা নেই। বাসায় লম্বা সময় বিশ্রামে থাকতে হবে, পাশাপাশি মেনে চলতে হবে চিকিৎসকের পরামর্শ। ২৮ মার্চ, শুক্রবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফেরেন তামিম। তামিমের শারীরিক অবস্থার সার্বিক বিষয় নিয়ে গতকাল এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ আরিফ মাহমুদ গণমাধ্যমকে জানিয়েছিলেন, তামিম খুবই ভালো আছেন। খাওয়াদাওয়া করছেন, সবার সঙ্গে কথা বলছেন। আজকে সিসিইউ থেকে রুমে চলে যাবেন।

এরপর এক বা দুই দিন পর্যবেক্ষণে রাখা হবে। তারপর তিনি বাসায় যেতে পারবেন। হাসপাতাল থেকে বাসায় ফিরলেও খেলায় ফিরতে পারবেন কি না, বা পারলেও কবে পারবেন সেসব ব্যাপার এখনই বলা যাচ্ছে না। গত ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অবস্থান করছিলেন তামিম।

মাঠে ফিল্ডিং করার সময়ে অসুস্থতা অনুভব করলে তিনি মাঠ থেকে উঠে কিছুক্ষণ বিশ্রাম নেন, এরপর আবারও নামেন ফিল্ডিং করতে। তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়া হয় তাকে। পরীক্ষা শেষে জানা যায়, হার্ট অ্যাটাক করেছিলেন তামিম। সেদিনই হার্টে রিং পরানো হয় তাকে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews