1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

তারেক রহমানের সব মামলা প্রত্যাহারের দাবি ববি হাজ্জাজের

  • রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৩৫৮ গননা করুন

একতা ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় সংলাপ শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

ববি বলেন, প্রধান উপদেষ্টার সংস্কারসহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ওনারা আমাদের কাছ থেকে বেশ কিছু প্রস্তাবনা আশা করছিলেন সংস্কার নিয়ে নির্বাচন আর কি কি করা যেতে পারে। প্রথম নির্বাচন নিয়ে আলোচনা হলো। এনডিএম চেয়ারম্যান বলেন, প্রধান উপদেষ্টা আমাদের জানিয়েছেন, কমিশন গঠিত হয়েছে সেই কমিশনের রিপোর্ট আসলে আমাদের সঙ্গে আরেকবার বসবেন এবং এই রিপোর্ট মোতাবেক সংস্কার ওনারা করবেন নাকি নির্বাচিত সরকার করবে ওটা ঠিক করেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। তার আগে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার চেষ্টা করবেন।

ববি হাজ্জাজ আরও জানান, আমরা প্রধান উপদেষ্টার কাছে অনেকগুলো দাবি জানিয়েছি- তারমধ্যে প্রধান হলো জুলাই আগস্টে যারা নিহত হয়েছে অর্থাৎ জাতীয় বীর ও যারা আহত হয়ে তাদের পরিবারের যথাযথ খোঁজ নেয় এবং যারা গণহত্যার সঙ্গে জড়িত তাদের সঠিক বিচারের আওতায় আনার দাবি জানিয়েছি। একই সঙ্গে গত ১৫ বছরে আওয়ামী সরকারের বিরোধীমতের বিরুদ্ধে যে সকল মিথ্যা মামলা দায়ের হয়েছে সেগুলো প্রত্যাহারের দাবি জানিয়েছি। বিশেষভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সেগুলো প্রত্যাহারের কথা বলেছি। তারা বলেছেন এই বিষয়ে তারা সুনজর দেবেন।

তথ্যসূত্রঃ আমার সংবাদ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews