1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

তারেক রহমান বীরদর্পেই ফিরবেন

  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২০৭ গননা করুন

একতা ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফেরার অমিয় সম্ভাবনা কিংবা সুযোগ সৃষ্টি হচ্ছে। যিনি ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তী স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকারের মিথ্যা ও প্রহসনের মামলায় নির্বাসিত জীবনে যেতে বাধ্য হন। এরই মধ্যে ছাত্র-জনতার গণঅভ্যুথানে শিক্ষার্থী থেকে শুরু করে শিশুসহ সাধারণ মানুষের তাজা রক্তে নিজেদের হাত রঞ্জিত করে দেশত্যাগে বাধ্য হন ফ্যাসিস্ট সরকারপ্রধান স্বৈরাচার শেখ হাসিনা ও তার দল। যার দেশ ছেড়ে পলায়নের পরই দেশ-বিদেশে তুমুল জনপ্রিয় নোবেল লরিয়েট ড. মুহাম্মদ ইউনূস ধরেন বেসামাল বাংলাদেশের স্টিয়ারিং। এরপর থেকেই কার্যত আইনের যথাযথ ব্যবহারে দেশ থেকে মিথ্যা ও প্রহসনমূলক মামলাগুলোর অবসান ঘটতে শুরু করে। আর এর সুফলও এখন রাষ্ট্রের সবস্তরের নাগরিক ছাড়াও ফ্যাসিস্ট হাসিনার পরিকল্পিত নষ্ট রাজনীতির শিকার দেশের রাজনৈতিক দলগুলোও ভোগ করতে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারপারসন থেকে শুরু করে তৃণমূলকর্মী পর্যন্ত প্রত্যেকের জীবনকেই গত ১৫ বছরে দুর্বিষহ করে তুলেছিলেন পলাতক শেখ হাসিনা।

এরইমধ্যে একের পর এক মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন তিনি। গতকালও গাজীপুরের জয়দেবপুরে ১০ বছর আগে হওয়া বিস্ফোরক আইনের একটি মামলা থেকে খালাস পান তিনি। শুধু গাজীপুরেই এ নিয়ে বিভিন্ন থানায় হওয়া তিনটি মামলা থেকে অব্যাহতি পেলেন তিনি। গত বুধবারও পৃথক দুই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তারেক রহমান। দুই মামলার একটি ২০০৮ সালে ২৬ লাখ টাকার কর ফাঁকির অভিযোগে দুদকের করা; অন্যটি ২০০৭ সালে ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনেমের করা চাঁদাবাজির মামলা। এর আগে ৩০ অক্টোবর তার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের ১১টি মামলার কার্যক্রম বাতিল হয় হাইকোর্টে। শুধু তা-ই নয়, সারাদেশেই একইভাবে মিথ্যা সব মামলায় শিগগিরই খালাস পাবেন তিনি- এমনটাই আশা দলের নেতাকর্মীদের। তারা বলছেন, খুব শিগগিরই বীরের বেশে দেশে ফিরবেন তিনি। কারণ, আওয়ামী লীগ তার বিরুদ্ধে যেসব মামলা করেছে, তার একটিও প্রমাণ করতে পারেনি দলটি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews