1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

তাহেরি মাহফিল ছেড়ে বিল দিয়ে পালালেন

  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২২২ গননা করুন
গিয়াস উদ্দিন তাহেরি

একতা ডেস্কঃ মাহফিল থেকে হামলা হলো পুলিশের ওপর। ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরির উসকানিতে পুলিশের ওপর এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাহেরিকে প্রধান করে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গত ১২ ডিসেম্বর, বৃহস্পতিবার মাহফিলে পুলিশের ওপর হামলার পরে শুক্রবার এসআই বাবুল বাদী হয়ে মামলা করেন। শনিবার বিজয়নগর উপজেলার নাজিরাবাড়ি গ্রামে আহলে সুন্নত ওয়াল জামাত নামে একটি স্থানীয় সংগঠনের আয়োজনে আরেকটি মাহফিলে উপস্থিত হন তাহেরি। সেখানে পুলিশ উপস্থিত হওয়ার পরেই উত্তপ্ত হয়ে উঠে মাহফিল। এসময় গিয়াস উদ্দিন তাহেরিকে তার ভক্তরা পাশের একটি বাড়িতে নিয়ে যান। পরে বাড়ির পেছনে বিল দিয়ে ছদ্মবেশে পালিয়ে যান তিনি।

বিজয়নগর থানার ওসি রওশন আলী জানান, আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তাহেরির ভক্তরা হামলা চালিয়ে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে। তাহেরি বিল দিয়ে পালিয়ে গিয়ে গ্রেফতার এড়াতে সক্ষম হন। তাহেরির বিরুদ্ধে আখাউড়ায় ‘পুলিশের ওপর হামলার’ একটি মামলা রয়েছে। শনিবার বিজয়নগরে ‘বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরির মাহফিলের আয়োজন করা হয়েছিল। ‘খবর পেয়ে পুলিশ মাহফিলের স্টেজ থেকে তাকে গ্রেফতার করতে গেলে তিনি একটি বাড়িতে ঢুকে পড়েন। সেখান থেকে পেছন দিয়ে একটি বিল দিয়ে পালিয়ে যান। তার ভক্তরা তখন পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করেন।’ ওসি বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews