1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

তিন ভারতীয় পুলিশসহ নিহত ৬ জম্মু ও কাশ্মীরে বন্দুকযুদ্ধে

  • শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৩০ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ ভারতের দুই অঙ্গরাজ্য জম্মু এবং কাশ্মীরের কাথুয়া জেলায় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন পুলিশ ও ২ সন্ত্রাসীসহ মোট ছয়জন নিহত হয়েছে গতকাল বৃহস্পতিবার। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এখবর জানিয়েছে। বন্দুকযুদ্ধের এ ঘটনায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর আরও পাঁচ সদস্য আহত হয়েছেন। তাদের একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ জঙ্গলের গভীরে প্রবেশ করে ভারী অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধের মুখোমুখি হয়। তিন থেকে চার সন্ত্রাসী এখনও ওই এলাকায় লুকিয়ে আছে।

একজন ডেপুটি পুলিশ সুপারসহ পাঁচজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন। গত চার দিন ধরে ওই এলাকায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করছে। যার মধ্যে রয়েছে- ভারতীয় সেনাবাহিনী, জাতীয় নিরাপত্তা গার্ড, সীমান্ত নিরাপত্তা ফোর্স, পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ এবং কেন্দ্রীয় রিজার্ভপুলিশ ফোর্স। গতকাল বৃহস্পতিবার এসব যৌথ বাহিনীর অভিযানে হেলিকপ্টার, ড্রোন, বুলেটপ্রুফ গাড়ি, স্নাইপার কুকুর ব্যবহার করা হয়। যৌথ বাহিনী একাধিক বক্তিকে জিজ্ঞাসাবাদ করে সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার করেছে। এছাড়া মঙ্গলবার ওই এলাকা থেকে দুটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews