1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

তুফান সিনেমা মুক্তি পাচ্ছে পাকিস্তানে

  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২৫৫ গননা করুন
শাকিব খান

একতা ডেস্ক: জাজ মাল্টিমিডিয়ার ‘মোনা: জ্বীন- ২ দিয়ে পাকিস্তানের হলে বাংলা সিনেমা মুক্তির যাত্রা শুরু হয়েছিল। গত এপ্রিলে দেশটিতে মুক্তি পায় ছবিটি। এবার সেখানে যাচ্ছে শাকিব খান অভিনীত বাংলাদেশি সিনেমা তুফান’। পাকিস্তানে ছবিটি দেখা যাবে উর্দুতে। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। ‘তুফান’ ছবির পরিচালক রায়হান রাফী বলেন, ‘ইতোমধ্যে ছবিটির উর্দুতে ডাবিং সম্পন্ন হয়েছে।’ এর আগে বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ডসহ আরও কয়েকটি দেশে মুক্তি পায় ‘তুফান’। সেই ধারাবাহিকতায় ১ নভেম্বর পাকিস্তানে মুক্তি পাচ্ছে। রায়হান রাফী বলেন, ‘আমি নিজেই জানতাম না ব্যাপারটা। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুনলাম শাকিব ভাই নিজেই পাকিস্তানের পরিবেশকদের সঙ্গে কথা বলে সেখানে মুক্তির ব্যবস্থা করেছেন। তারাও আগ্রহ প্রকাশ করেছে।’ অ্যাকশন ধাঁচের সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার সঙ্গে আছেন বাংলাদেশের নাবিলা ও পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তী। আরও আছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত প্রমুখ। গত ঈদুল আজহায় বাংলাদেশে মুক্তি পায় সিনেমাটি। এরপর যুক্তরাষ্ট্র, কানাডা, ভারতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও মুক্তি পেয়েছে। গত মাস থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতেও দেখা যাচ্ছে তুফান।

তথ্যসূত্রঃ সংবাদ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews