1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে হবে শনিবারের মধ্যে, না হলে বরাদ্দ বাতিল

তুরস্কের তিন সিনেমা বাংলায়

  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯২ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশে বেশ জনপ্রিয় তুরস্কের টিভি সিরিজ। বিশ্বজুড়ে প্রশংসা রয়েছে তাদের সিনেমারও। তেমনই তিনটি জনপ্রিয় তুর্কি সিনেমা এবার বাংলা ভাষায় মুক্তি পেলো দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে’তে। সিনেমা তিনটি হলো ‘লাভ লাইক ইউ’, ‘টু ডাই ফর’ এবং ‘মাই ব্রাদার’। তিনটি সিনেমাই উন্মুক্ত হয়েছে ১৪ ফেব্রুয়ারি। নিশ্চিত করেছে দীপ্ত টিভির প্রোগ্রাম অফিসার জাকিয়া সুলতানা। সিনেমাগুলোর বাংলা ডাবিংয়ে ছিলেন দীপ্ত কণ্ঠাভিনয় টিম ও দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। প্রযোজনা করেছেন মাসুদ মিয়া।

প্রথম সিনেমা ‘লাভ লাইক ইউ’-আলী সমুদ্রতীরবর্তী গ্রামের একজন জেলে। সে মাছ ধরে আর তার বন্ধুর সাথে সমুদ্রতীরে পারিবারিক রেস্তোরাঁ চালায়। একদিন দেনিয নামের সুন্দরী আর রহস্যময় এক মেয়ে গ্রামে আসে। কে সে? কী তার পরিচয়। কেন সে ওই গ্রামে এসেছে। তা কেউ জানে না। এমনই এক গল্পের ছবি ‘আশক সানা বেনয্যার’ বা ‘লাভ লাইক ইউ’। এরপর সিনেমা ‘টু ডাই ফর’- তুর্কি সীমান্ত ঘেঁষা সিরিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে। সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তোলা উগ্রপন্থীরা তুর্কি সীমান্তেও ঘাঁটি বানিয়েছে। সীমান্ত এলাকা থেকে উগ্রপন্থীদের উৎখাত করে সেনাবাহিনী ঢোকার পথ তৈরি করে দিতে ক্যাপ্টেন আল্পআর্সলানের নেতৃত্বে স্পেশাল ফোর্সের একটা দলকে অভিযানে পাঠানো হয়। তারা লড়াই করতে করতে সন্ত্রাসীদের তীব্র আক্রমণে এক পর্যায়ে বেঁচে থাকার আশা হারিয়ে ফেলে। দেশপ্রেম আর মানবতার গল্প তুলে ধরা হয়েছে ‘জান ফিদা’ তথা ‘টু ডাই ফর’ সিনেমাতে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews