1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

তেঁতুলিয়ায় ৯৬০ বস্তা অবৈধ সার জব্দ ও জরিমানা

  • শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৭৮ গননা করুন

একতা ডেস্কঃ পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় সার মজুত ও বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৯৬০ বস্তা সার জব্দ এবং চারজন সার ব্যবসায়ীকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। জব্দ করা সারগুলোর সরকারি মূল্য ৯ লাখ ৫৯ টাকা।

গতকাল ২০ জুন, শুক্রবার দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার শালবাহান ও তিরনইহাট ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন তেঁতুলিয়ার ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু। শালবাহান ইউনিয়নের কালান্দিগঞ্জ রোড বাজারের খুচরা সার ব্যবসায়ী রবিউল ইসলামের গুদাম থেকে ১০০ বস্তা এমওপি সার এবং সেলিম উদ্দীনের গুদাম থেকে ১৭ বস্তা ইউরিয়া ও ১০৮ বস্তা এমওপি সার জব্দ করা হয়।

তাদের দেয়া তথ্যের ভিত্তিতে তিরনইহাট ইউনিয়নের ফারুক ট্রেডার্স থেকে বৈধ কাগজপত্র ছাড়াই ৩১১ বস্তা এমওপি, ১১৫ বস্তা ডিএপি ও ৩০৯ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস উপস্থিত থেকে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ অনুযায়ী প্রসিকিউশন দাখিল করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে সার মজুত ও বাজারে বিক্রি রোধে এমন অভিযান নিয়মিত চালানো হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews