একতা ডেস্কঃ বান্দরবান জেলায় লামাতে ত্রিপুরা সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সরকার। বান্দরবান থানা পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলে তাদের কর্মকর্তাদের পাঠিয়েছে।
২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উপসচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ অভিযানও চালিয়েছে। এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার গ্রামটি পরিদর্শনে যাবেন। পুড়ে যাওয়া ঘরবাড়ি পুনঃনির্মাণে সর্বাত্মক সহযোগিতা করতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply