একতা ডেস্কঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয় বলে জানা গেছে। ৮ এপ্রিল, মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। কোরিয়ান এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
বিনিয়োগ বোর্ডের আয়োজনে চারদিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

Leave a Reply