1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

দানবের পর মহাদানবের আবির্ভাব লিখলেন চমক

  • সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২৬৭ গননা করুন

একতা ডেস্কঃ বন্দর নগরী চট্টগ্রামে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে দিয়ে শোরুম উদ্বোধনে তাওহীদি জনতার বাধা এবং ঢাকায় শিল্পকলা একাডেমিতে শো চলাকালীন একটি নাটক বন্ধ করে দেওয়ার ঘটনায় কিছুটা অস্থিরতা দেখা গেছে শোবিজ অঙ্গনে। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এই প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যময় পোস্ট করেছেন, যা নেটিজেনদের মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে। তিনি বরাবরই সামাজিক এবং রাজনৈতিক ইস্যু নিয়ে সরব থাকেন এবং চলমান আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে আওয়াজ তুলেছিলেন। জুলাইয়ে আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে তার সমর্থন নিয়ে আলোচনা হয়েছিল, নতুন বাংলাদেশ গঠনের জন্য তার আকাঙ্ক্ষাও প্রকাশ পেয়েছে। এবার রহস্যময় একটি পোস্ট দিয়ে নেটিজেনদের চমকে দিয়েছেন চমক। রোববার দুপুরে ফেসবুকে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন তিনি। তাতে অভিনেত্রী লিখেছেন, এক দানবের হাত থেকে বের হতে না হতেই অন্য মহাদানবের আবির্ভাবের বিষয়টা তারাই সবচেয়ে বেশি রিলেট করতে পারবে যারা এক টক্সিক রিলেশন থেকে বের হয়ে আরও এক্সট্রিম টক্সিক রিলেশনে গেছে। আল্লাহ সেভ আস।

স্ট্যাটাসে সরাসরি কোনো ঘটনার কথা উল্লেখ করেননি চমক। তবে ভক্তরা সমসাময়িক বিভিন্ন ঘটনার সঙ্গে চমকের পোস্টের সংযোগ রয়েছে বলে অনুমান করেছেন। মন্তব্যের ঘরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তার সরব থাকা এবং শেখ হাসিনার সমালোচনা করার বিষয় টেনে এনেছেন নেটিজেনরা। একই দিনে আরও একটি পোস্ট দিয়ে চমক লিখেছেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, স্বাধীনতা অর্জনের চেয়ে সবজির দাম কমানো কঠিন। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে শনিবার একটি শোরুম উদ্বোধনের কথা ছিল অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। তবে বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতার ব্যানারে একদল মানুষ অভিনেত্রীকে দিয়ে শোরুম উদ্বোধন করানোর খবরে নিন্দা ও প্রতিবাদ জানান। ফলে চট্টগ্রাম গিয়েও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি অভিনেত্রী। পরে তাকে ছাড়াই উদ্বোধন হয়। এই বিষয়টির সঙ্গে চমকের পোস্টটিকে মিলিয়ে নিজেদের মতো নানা কিছু ভেবে নিচ্ছেন নেটিজেনরা।

তথ্যসূত্রঃ বর্ণমালা নিউজ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews