1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

দিনাজপুরের আকাশে রোদ দেখা দিলেও কমেছে তাপমাত্রা

  • শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৯১ গননা করুন

একতা ডেস্কঃ তাপমাত্রা কমে যাচ্ছে। তার সঙ্গে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে হিমালয় ছোঁয়া উত্তরের জেলা দিনাজপুরে। শরীরে কাঁপন ধরাচ্ছে হিমেল বাতাস। ২৯ নভেম্বর, শুক্রবার সকাল ৬টায় এবং ৯টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, কয়েকদিন ধরে তাপমাত্রা বিরাজ করছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সেই সঙ্গে শীতল বাতাস বইছে ঘণ্টায় ২ কিলোমিটার বেগে। এতে শীতের তীব্রতা বেড়েছে কয়েকগুণ।

দিনাজপুরের আবহাওয়ার অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসাইন জানান, গত কয়েকদিন ধরে কুয়াশামুক্ত স্বচ্ছ আকাশ থাকলেও তাপমাত্রা কমে গেছে। শুক্রবার সকালেও ঝলমলে রোদ ছিল এবং তাপমাত্রা ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। তিনি জানান, ডিসেম্বরে তাপমাত্রা আরও কমে আসবে। অনুভুত হবে কনকনে শীত। বায়ুর প্রবাহেও ঘটবে তারতম্য। উষ্ণ বায়ু প্রবাহে কুয়াশায় ঢাকা পড়বে প্রকৃতি।

শীতের তীব্রতার সঙ্গে শীতজনিত সর্দিজুরসহ শ্বাসকষ্টে আক্রান্ত হতে শুরু করেছে বয়স্ক ও শিশুরা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews