1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

দুই দেশের সংস্কৃতি অঙ্গনেও সম্পর্কের অবনতির ছাপ

  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৫ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের সম্পর্কের অবনতি তাকে কষ্ট দেয় এবং দুই দেশের মধ্যকার এই পরিস্থিতির জন্য রাজনীতিবিদরা দায়ী বলে মন্তব্য করেন জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে তার এ মতামত জানান অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।

তিনি বলেন, বাংলাদেশ-ভারতের বর্তমান পরিস্থিতির জন্য রাজনীতিবিদরা দায়ী। তারা তাদের স্বার্থ আদায়ের জন্যই দুই দেশের মধ্যকার সম্পর্ক খারাপ করে তুলেছেন। এটা রাজনীতির একটা দিক। এটার মাধ্যমে সমাজে যত ধরনের অশান্তি, ব্যবধান তৈরি করা যায়, তা করতে থাকো। আর মুনাফা লুটতে থাকো। ভোট লুটতে থাকো। আমার ব্যক্তিগতভাবে রাগ-ঘৃণা কম। আমার মা-বাবা, স্কুল, নাটক-সিনেমার শিক্ষাগুরুরা আমাকে এর উল্টোটাই শিখিয়েছেন। সময় যেমনই হোক না কেন, সেই শিক্ষা আঁকড়েই চলতে চাই আমি। আমি হচ্ছি স্নেহের মানুষ, ভালোবাসার মানুষ, সহমর্মিতার মানুষ। কখনো প্রতিশোধপন্থী নই। ইতিহাসে যদি কোনো রক্ত লেগে থাকে, তাহলে আধুনিক সভ্যতার সবার কাজ সেই দাগ মুছে ফেলা। কিন্তু রাজনৈতিক নেতারা সেটি মনে করেন না। তারা তো তাদের যে কাজ সেটি করে যাচ্ছেন।

দুই বাংলার জনপ্রিয় এ অভিনেতা সবশেষ নির্মাতা আশফাক নিপুণের বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর-এ দেখা গেছে। এছাড়া অভিনেত্রী জয়া আহসানেরও কিছু সিনেমায় অভিনয় করেছেন অনির্বাণ। এ কারণে দুই বাংলাতেই পরিচিতি রয়েছে তার। সেই ধারাবাহিকতায় দুই দেশের মধ্যকার সম্পর্ক ও পরিস্থিতি নিয়ে কথা বললেন এ অভিনেতা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews