1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

দুই সন্তানসহ মার্কিন নারীর নায়াগ্রা জলপ্রপাতে ঝাঁপ দিয়ে মৃত্যু

  • শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২১১ গননা করুন

একতা ডেস্কঃ দুই সন্তানকে নিয়ে নায়াগ্রা জলপ্রপাতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন মার্কিন এক নারী। সোমবার রাতে নয় বছর ও পাঁচ মাস বয়সি দুই সন্তানকে নিয়ে নায়াগ্রা জলপ্রপাতে ঝাঁপ দেন এই মার্কিন নাগরিক চিয়ান্তি মিনস (৩৩)। লুনা আইল্যান্ডে ২০০ ফুট উঁচু এক জনপ্রিয় দর্শনীয় এলাকায় থাকা সুরক্ষা লাইনের ওপর উঠে সেখান থেকে ঝাঁপ দেন তিনি। রাত ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে কর্তৃপক্ষ নিশ্চিত হয় যে চিয়ান্তি ইচ্ছাকৃতভাবে জলপ্রপাতে ঝাঁপিয়ে পড়েছেন।

নিউ ইয়র্ক স্টেট পুলিশ জানিয়েছে, ‘এই ঘটনাটি ইচ্ছাকৃত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে আরও বিস্তারিত জানার জন্য তদন্ত চলমান রয়েছে। নিউ ইয়র্ক স্টেট পুলিশ ও নিউ ইয়র্ক স্টেট পার্ক পুলিশ মা ও দুই সন্তানকে উদ্ধারের জন্য প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু এখনও তাদের খোঁজ মেলেনি। তবে এ ঘটনায় জনসাধারণের নিরাপত্তার জন্য কোনো হুমকি নেই বলেও নিশ্চিত করেছে পুলিশ। দুই সন্তানের মা চিয়ান্তি নায়াগ্রা জলপ্রপাত এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বাফেলোর একটি স্থানীয় স্কুল থেকে স্নাতক পাসের পর পারিবারিক সহিংসতা পরামর্শক হিসেবে কাজ করতেন। এ সংবাদ পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করে তার বন্ধুবান্ধব ও পরিবার।

কায়শনা মরগ্যান ফেসবুকে লিখেছেন, আমার মন ভেঙে গেছে। আমি বাকরুদ্ধ হয়ে গেছি। কোনোভাবেই কান্না থামাতে পারছি না। একটুও ঘুমাতে পারিনি। তিনি আরও লেখেন, মানসিক স্বাস্থ্য সত্যিই একটি গুরুত্বপূর্ণ বিষয়। পাল মিচ মলিনা লেখেন, আমি স্মৃতিচারণ করতে বা তাকে নিয়ে লিখতে নিজেকে প্রস্তুত করতে পারছি না। আমি কেমন অনুভব করছি তা সামলাতে পারছি। আমার দম বন্ধ হয়ে আসছে। তবে জেনে রাখুন, আমি ও আমার সন্তানরা তাকে ও তার সন্তানদের ভালোবাসি।

নিইশা ইউকেয়া নামের অন্য আরেকজন লিখেছেন, ‘আপনি জানতেও পারবেন না আপনারই আশেপাশের কেউ কীসের মধ্য দিয়ে যাচ্ছে।’

তথ্যসূত্রঃ ইউএনবি

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews