একতা ডেস্কঃ বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে ৩৫ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ১৬৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ছাড়াও ২ কোটি ৫২ লাখ ৮৪ হাজার ৫৮২ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় রিমনের স্ত্রী রওনকে সম্পদ বিবরণী নোটিশ দেওয়া হয়েছে। গতকাল রবিবার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বলেন, মামলায় হাচানুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, আসামি রিমনের নিজ নামে ৩৫ কোটি ৯৮ লাখ ৬৪ হাজার ৬৮৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করার তথ্য বা রেকর্ডপত্র পাওয়া যায়। একই সময়ে তার নামে দায়-দেনার পরিমাণ পাওয়া যায় ১৫ কোটি ২৪ লাখ ৯৭ হাজার ৯৯৭ টাকা। দায়-দেনা বাদে শওকত হাচানুর রহমান রিমনের সম্পদের পরিমাণ দাঁড়ায় ২০ কোটি ৭৩ লাখ ৬৬ হাজার ৬৯০ টাকা।

Leave a Reply