1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

দুর্নীতিবাজরা নেই, তাই গরুর দাম কম বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৭১ গননা করুন

একতা ডেস্কঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করে বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ ক্ষমতায় না থাকায় নেই দুর্নীতিবাজরাও। তাই গরু কেনার মতো টাকাও অনেকের হাতে নেই। আবার এ বছর গরুর সরবরাহ তুলনামূলকভাবে বেড়েছে। এসব কারণে কোরবানির পশুর বাজারে এবার গরুর দাম কম। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গাবতলীতে কোরবানির পশুর হাট পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি হাটে আসা কোরবানির পশুর ক্রেতা-বিক্রেতা ও সেবাদানকারীদের সঙ্গে কথা বলেন। বাজারের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনাও নিয়ন্ত্রণে আছে। সবাই সহযোগিতা করলে ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রা আরও স্বস্তিদায়ক হবে। টিকিটের দাম বেশি নেওয়ার বিষয়ে এখনো কেউ আমার কাছে অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি দেখা হবে। একই সঙ্গে পরিবহনের সংখ্যা বাড়ানোর দিকেও কাজ করা হবে।

গাবতলী হাটে বৃষ্টির কারণে পানি জমে কাদা তৈরি হয়েছে। এতে ক্রেতা, বিক্রেতা ও হাট সংশ্লিষ্টদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বিষয়টি নজরে আনলে ইজারাদারদের দিকে ইঙ্গিত করে উপদেষ্টা বলেন, কাঁদা সরাতে বালু ফেলার বিষয়টি তারা দেখবে। হাট পরিদর্শনের সময় গাবতলী বাস টার্মিনাল থেকে পায়ে হেঁটে হাটে প্রবেশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পথে তিনি সাধারণ যাত্রী, পরিবহন শ্রমিক, পশু কিনে ফেরত যাত্রী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সেবাদানকারীদের সঙ্গে কথা বলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews