1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

দেড় যুগের জঞ্জাল ২-৪ মাসে পরিষ্কার সম্ভব নয়

  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২১৬ গননা করুন

একতা ডেস্কঃ ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রাষ্ট্রের প্রতিটি সেক্টরে দুর্নীতি, স্বজনপ্রীতি ঢুকে গেছে। আমরা দায়িত্ব নিয়েছি পাঁচ মাস চলছে। দেড় যুগের জঞ্জাল ২-৪ মাসে পরিষ্কার সম্ভব নয়। ২০২৫ সালের প্রথম ছয় মাসে অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ২১ ডিসেম্বর, শনিবার রাতে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামিক রিসার্চ সেন্টার কক্সবাজার’র ২১ তম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালিদ হোসেন বলেন, আমরা সংস্কার শুরু করে দিয়েছি। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্যদের নিয়োগ দেওয়া হয়েছে। ভোটার তালিকা ১ জানুয়ারি থেকে হালনাগাদ শুরু হবে। আগামীতে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়ার আয়োজন চলছে। ১৬-১৭ বছর পর এ প্রথম ভোটাররা তার পছন্দের প্রার্থীকে দিনের আলোতে ভোট দিতে পারবে। আগে ভোটের নামে প্রহসন ছিল। মানুষ ভোট দিতে যায়নি। মনে রাখা উচিত, দেশ কোনো নির্দিষ্ট দলের কাছে ইজারা দেয়া হয়নি। দেশে যাকাত সঠিকভাবে বিতরণ করা হয় না। অথচ হাজার হাজার কোটি টাকার যাকাত বিতরণ হয়। এ যাকাত ঠিকমতো গরীবের কাছে গেলে ১০ বছরের মধ্যে দেশে কোনো ভিক্ষুক থাকবে না। ধনীদের টাকায় গরীবের হক আছে।

ইসলামিক রিসার্চ সেন্টার কক্সবাজারের সভাপতি মুফতি কিফায়াত উল্লাহ শফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন ভারত থেকে আসা ইসলামিক বক্তা সৈয়দ আশহাদ রশিদী। এছাড়াও জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের আলেমগণ এতে বক্তব্য রাখেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews