1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে হবে শনিবারের মধ্যে, না হলে বরাদ্দ বাতিল

দেশে ফেরত আনলে হাসিনার ভালোভাবে বিচার করা সম্ভব

  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ গননা করুন

একতা ডেস্কঃ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে বাংলাদেশ সরকারের চিঠি দেওয়া ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। আর শেখ হাসিনাকে ফেরত আনা গেলে তার বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব। গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। চিফ প্রসিকউটর তাজুল ইসলাম বলেন, রাষ্ট্র তার কাজ করেছে। আমি তো এই রাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের পক্ষে কাজ করছি। আমাদের রিকোয়েস্টের ভিত্তিতে রাষ্ট্র সেই ব্যবস্থা নিয়েছে। সুতরাং, এই বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে সরকার নোট ভারবাল দিয়েছে, কূটনৈতিক। তাকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। এটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। আমরা চাইব, সরকার এ কাজের মাধ্যমে সফল হয়ে তাকে যদি ফেরত আনতে পারে, তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে। গত সোমবার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে কূটনৈতিক পত্রের মাধ্যমে ভারত সরকারকে জানানো হয়েছে। পরে একই দিন বাংলাদেশের চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews