1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

দৌলতদিয়ায় নিষিদ্ধপল্লির নারীকে হত্যার কারণ

  • বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৪১২ গননা করুন

একতা ডেস্ক: রাজবাড়ীর নদীবন্দর দৌলতদিয়া নিষিদ্ধপল্লিতে এক নারী হত্যার দুই সপ্তাহ পর রহস্য উদ্ঘাটনের তথ্য জানিয়েছে পুলিশ। তারা বলেন, স্বর্ণালংকার ও টাকা-পয়সা ছিনিয়ে নিতেই সুমি নামের ওই নারীকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঢাকার সূত্রাপুর থেকে গ্রেপ্তার তিনজনের স্বীকারোক্তির বরাতে মঙ্গলবার বিকেলে পুলিশ এ তথ্য জানিয়েছে।

জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব জানানো হয়। সেখানে বলা হয়, সুমি জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার নিষিদ্ধপল্লিতে অবস্থিত জাহাঙ্গীর দবিরের বাড়ির দোতলায় ভাড়া থাকতেন। ৭ অক্টোবর রাতে তিন ব্যক্তি তাঁর কক্ষে যান। পরদিন সেখান থেকে সুমির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, লাশ উদ্ধারের পর পুলিশ ক্লুলেস মামলাটির তদন্তে নামে। সোর্সদের দেওয়া তথ্যে তারা ওই সময়ের মধ্যে কারা সুমির ঘরে ঢুকেছিল, তা জানতে পারে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আবদুল কাদেরকে রাজধানী ঢাকার সূত্রাপুর থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া রাসেল শেখ ও মো. মুরাদ শেখ নামের দু’জনকে গ্রেপ্তার করা হয় ঢাকার আশুলিয়া থানাধীন বিশমাইল থেকে। কাদের ও মুরাদ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাইকশা মাঝাইল গ্রামের বাসিন্দা। রাসেলের বাড়ি একই উপজেলার নিচুনপুর গ্রামে। তাদের কাছ থেকে সুমির হাতের ব্রেসলেট, একটি টিকলি, ছিনিয়ে নেওয়া ১৪ হাজার ২০০ টাকার মধ্যে ১ হাজার ৬৫৫ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা শরীফ আল রাজীব। তাঁর ভাষ্য, স্বর্ণালংকার ও টাকা-পয়সা ছিনিয়ে নিতেই ওই তিনজন সুমিকে হত্যা করে। তাদের আরও বড় উদ্দেশ্য ছিল। গ্রেপ্তারের পর তারা আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে দোষ স্বীকার করেছে।

তথ্যসূত্রঃ সমকাল

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews