1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসসহ বিভিন্ন কর্মসূচীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশগ্রহণ শালিখায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র‍্যালি মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা সবাই ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

  • শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২ গননা করুন

সাইফুল ইসলাম, মাগুরা প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিসহ দেশের বিভিন্ন ক্ষেত্রে নতুন প্রাণসঞ্চার করতে চায় সরকার। ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগিয়ে তুলতে বহুমাত্রিক সাংস্কৃতিক জাগরণ সৃষ্টি করা হবে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে মাগুরার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোসা হাইস্কুল মাঠে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, স্কুল থেকে শুরু করে গ্রাম, তৃণমূল ও বিভাগীয় পর্যায়ে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষাক্ষেত্রেও আমূল পরিবর্তন আনতে চায় সরকার। নতুন প্রজন্মকে শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করে দেশে একটি নবজাগরণ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাফ্ফর হোসেন টুকু, জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান চকলেট, ইউপি চেয়ারম্যান হুসাইন শিকদার, সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা, হাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান জাহিদ, উপজেলা জাসাস সদস্য সচিব শহীদুজ্জামান চাঁদ, সংস্কৃতিমন্ত্রীর একান্ত সহকারী ফারদিন হাসান সুমনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews