1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসসহ বিভিন্ন কর্মসূচীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশগ্রহণ শালিখায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র‍্যালি মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা সবাই ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসসহ বিভিন্ন কর্মসূচীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশগ্রহণ

  • শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৫ গননা করুন

বিলায়েত হোসেন লিটন , বিশেষ প্রতিনিধিঃ নগরকান্দায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসসহ বিভিন্ন কর্মসূচীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন।

শনিবার কর্মসূচীর মধ্যে রয়েছে বিকাল সারে পাঁচটায় কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে অপারেশন পরিচালনা কালে সন্ত্রাসীদের গুলিতে নিহত নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি ও বর্তমান লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারের আপন ভাগিনা সেনা সদস্য তিতাস শেখ এর শোকাহত পরিবারের সাথে সাক্ষাত করে সমবেদনা জানান।

ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস  উদযাপন উপলক্ষ্যে সন্ধ্যায় নগরকান্দা উপজেলা বিএনপি আয়োজিত শহীদ মুক্তিযোদ্ধা আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন,

প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, ঐতিহাসিক ৭ ই নভেম্বর না হলে এই স্বাধীন বাংলাদেশ পাওয়া যেতোনা। ঐ সময় পরাজিত শক্তি এই দেশকে অন্যের কাছে বিক্রির ষড়যন্ত্র করছিলো, সেই মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শক্ত হাতে সেটা প্রতিহতো করেন।

পরে জাতীয়তাবাদী যুবদল নগরকান্দা শাখার সদস্য সচিব জুঙ্গুরদী গ্রামের নাজমুল হোসাইন রাজু এর কন্যা মৃত্যুবরণ করায় শোকাহত পরিবারের সাথে সাক্ষাত করে সমবেদনা জানান।

এসময় মন্ত্রীর সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহকারী এটর্নি জেনারেল এ্যাডঃ জুয়েল মুন্সী সুমন, উপজেলা যুব দলের আহ্বায়ক তৈয়াবুর রহমান মাসুদ, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিন হেলাল, উপজেল যুবদলের সিনিয়র যুগ্ন- আহ্বায়ক রবিউল ইসলাম বাবু, যুগ্ন- আহ্বায়ক  তালুকদার মোরাদ হোসেনসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews