1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

নগরকান্দায় আওয়ামী লীগ ও কৃষকগীগের পাঁচ নেতা পদত্যাগ করে বিএনপিতে যোগদান

  • শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৪৫৯ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচজন নেতা তাদের দলীয় পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন।

শনিবার দুপুরে উপজেলার কোটপাড় এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলন শেষে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর ২(নগরকান্দা সালথা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুর কাছে আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগ দেন তারা।

পদত্যাগকারী নেতারা হলেন, উপজেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক কাইচাইল ইউপি চেয়ারম্যান জিন্নাহ সরদার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান পানু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ওহিদুজ্জামান মান্দার, সিনিয়র সহ- সভাপতি জামিউল ইসলাম জামিল ও সহ-সভাপতি বাকি মিয়া।

সংবাদ সম্মেলনে পাঁচজনই পৃথক পৃথক লিখিত বক্তব্য পাঠ করেন। তারা জানান, আমরা কোনো ধরনের চাপ বা ভয়ভীতি ছাড়াই সম্পূর্ণ স্বপ্রণোদিত হয়ে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছি। ইতোমধ্যে সংশ্লিষ্ট সংগঠনের কাছে লিখিতভাবে আমাদের পদত্যাগ পত্র জমা দেওয়া হয়েছে।

তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপির কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার রাজনৈতিক কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে আমরা বিএনপিতে যোগদান করেছি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews