বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় এক ইউপি চেয়ারম্যান ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
উপজেলার চরযশোরদী ইউনিয়নের চলমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান সাহেব ফকির(৬৭) বৃহস্পতিবার সন্ধ্যা সারে ছয়টার দিকে তিনি মারা যান।
বৃহস্পতিবার তিনি উপজেলা হলরুমে অনুষ্ঠিত মাসিক সমন্নয়ক মিটিংয়ে অংশ গ্রহন করে তার নিজবাড়ী কুমারদিয়া গ্রামে ফিরে যান। বাড়ীতে যাওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মোঃ কামরুজ্জামান সাহেব ফকিরের মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু এমপি গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এছাড়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও চলমান লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটনসহ বিএনপি ও অন্যান্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শুক্রবার সকাল এগারোটায় গজারিয়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন সম্পন্ন করা হয়।
প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শত শত মুসল্লীরা জানাযায় শরীক হোন।
Leave a Reply