1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

নগরকান্দায় গণভোটে নির্বাচনে সচেতনতা বৃদ্ধির লক্ষে গাড়ী নিয়ে প্রচরনা অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৪০০ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আসন্ন গণভোেট নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ভোটের গাড়ি নিয়ে নগরকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রচার করা হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলার এম এন একাডেমি মাঠে এই সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। ভোটের গাড়ির মাধ্যমে ভোটারদের ভোটাধিকার প্রয়োগ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব এবং গণভোটে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরাজ শারবীন।

তিনি গণভোট প্রসঙ্গে বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। দেশের ভবিষ্যৎ নির্ধারণে প্রত্যেক নাগরিকের দায়িত্ব হচ্ছে সচেতনভাবে ভোট প্রদান করা। ভোটারদের উপস্থিতি ও সচেতন অংশগ্রহণই একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পারে।

অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আফরোজা হক তানিয়া, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক বৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, গণভোট উপলক্ষে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews