1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

নগরকান্দায় গাউছুল আজম গাউছে পাক এব ১২০তম বার্ষিক উবশ

  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৭৬ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় গাউছুল আজম গাউছে পাক গুলশানে কাদেরিয়া হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী (রঃ) এর ১২০ তম বার্ষিক উরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামে মুন্সী আব্দুল আজিজ ওরফে আজিম (৯৬) গাউছুল আজমের বাড়ীতে এ উরশ অনুষ্ঠিত হয়েছে।

দীর্ঘ ১২০ বছর যাবৎ এ উরশ প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে। দেশের বিভিন্ন জেলা থেকে আশেকান, মুরিদান সমবেত হয় এ বার্ষিক উরশ শরীফে। এছাড়া দেশ বরেণ্য কণ্ঠ শিল্পীরা সংগীত পরিবেশন করে থাকে উরশ উপলক্ষে। উরশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মিজান বাবু, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক অগ্রসরের বিশেষ প্রতিনিধি কবিরুজ্জামান সাহেব, দৈনিক বাংলাদেশ অথনীতি প্রতিনিধি রেজাউল করিম সেলিম, দৈনিক ইনকিলাব প্রতিনিধি নাসির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশ হাইকোর্টের এ্যাডঃ মুন্সী হাফিজুর রহমান ও কোদালিয়া শহীদনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান মুন্সী আব্দুল আজিজ ওরফে আজিমের পুৎত্র। উরশ শেষে গভীর রাতে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়। এ্যাডঃ হাফিজুর রহমান বলেন আমার দাদার আমল থেকে এই উরশ অনুষ্ঠিত হয়ে আসছে। এখন আমার বাবার বয়স ৯৬ বছর। দেশের বিভিন্ন জেলা থেকে আশেকান, মুরিদান সমবেত হোন এখানে মনের বাসনা পুরোনের জন্য।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews