1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে হবে শনিবারের মধ্যে, না হলে বরাদ্দ বাতিল

নগরকান্দায় গাজা উপত্যকায় ইসরায়েলী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

  • শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৩১১ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েল কর্তৃক মুসলিমদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা উপজেলা মডেল মসজিদের সামনে তৌহিদী জনতার ব্যানারে ফিলিস্তিনের গাজায় ইহুদীবাদী রাষ্ট্র ইসরায়েল কর্তৃক মাজলুম মুসলিম হত্যা ও ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা মুসলিমদের জোরপূর্বক ভূমি দখল ও বর্বর হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে নগরকান্দা মদিনাতুল উলুম মাদ্রাসার মোহতামীম ইসমাতুল্লাহ কাসেমী, শাকপালদিয়া মাদ্রাসার মোহতামীম মাওলানা লিয়াকত হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও কোদালিয়া শহীদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান অনু, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, মুফতি আসাদুজ্জামান, মুফতি মুস্তাফিজুর রহমান, মাওলানা কামরুজ্জামান, মাওলানা নুরুল আমিনসহ আরো উলামায়ে কেরামবর্গ বক্তব্য রাখেন।

বক্তারা অনতিবিলম্বে ইসরায়েলের পণ্য বর্জন, ডিলার ও প্রতিনিধিদেরকে ইসরায়েলের তৈরী পণ্য বাজারজাত ও বিক্রি না করারও আহ্বান জানান। পরে শত শত ধর্মপ্রাণ মুসল্লীরা বিশাল মিছিল বের করে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews