1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

নগরকান্দায় চোরের শাবলের আঘাতে প্রবাসীর রহস্যজনক মৃত্যু

  • রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৫৮ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় চুরির ঘটনায় এক প্রবাসীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। সরেজমিনে জানা গেছে শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান কোনাগ্রামের মৃত হাতেম শেখের মালয়েশিয়া প্রবাসী ছেলে জামাল শেখের বাড়ীতে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে জামালের বসত ঘরে চোর ঢুকে জিনিসপত্র নিয়ে যায়।

চোরেরা চুরি করার সময় জামাল শেখকে লোহার রড দিয়ে অন্ডকোষে জোরে আঘাত করলে জামাল গুরুতর আহত হয় বলে জামালের স্ত্রী সাজেদা বেগম জানায়। এসময় চোরের দল নগদ অর্থ, স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। আহত জামালকে প্রতিবেশিরা দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামালকে মৃত ঘোষনা করে।

৬ রমজান অর্থাৎ এক মাস আগে জামাল সাজেদাকে বিয়ে করেন। সাজেদা বিএ পাশ ও ২৬ বছরের যুবতী। অন্যদিকে জামাল শেখের বয়স ৫৩ বছর। সে প্রায় ৩০ বছর ধরে প্রবাসে জীবন যাপন করছে। মালয়েশিয়া থেকে দেশে ফিরে সাজেদাকে বিয়ে করে জামাল। জামালের মৃত্যু নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা চলছে। চোরেরা চুরি করার জন্য ঘরে ঢুকলেও কোন দরজা ভাঙ্গেনী তারা। তাহলে চোর কিভাবে ঘরে প্রবেশ করেছে।

স্বামী-স্ত্রীর বয়স নিয়েও সন্দেহর তীর ছুরছে শিক্ষিতা স্ত্রীর দিকে। অন্যদিকে একই রাত্রে জামালের পাশের বাড়ী ওহিদুল শেখের ঘরের তালা ভেঙে কাপড়চোপড়, আসবাবপত্র চুরি করে নিয়ে যায় চোরেরা। সেই কাপড় চোপড় জামালের বাড়ীতে ফেলে যায়। এছাড়া একটি শাবল, একটি মোবাইল ফোনও উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে ঘটনা স্থান পরিদর্শন করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সফর আলী। তিনি বলেন তদন্তে কিছুটা অগ্রগতি হয়েছে, তদন্তের স্বার্থে বলা যাচ্ছেনা। তবে দ্রুতই মৃত্যুর রহস্য ও চুরির ঘটনা সম্পর্কে জানা যাবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews