1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত

নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৩

  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৩৯৪ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহ করে গণপিটুনিতে শাহিন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

ঘটনাটি সোমবার দিবগত গভীর রাতে, উপজেলার রামনগর ইউনিয়নের দেবীনগর গ্রামের চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে চুরি করতে এসেছে, এমন সন্দেহে পাঁচজনকে হাতেনাতে আটক করে এলাকাবাসী। এর মধ্যে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও, বাকি চারজনকে গণপিটুনি দেন স্থানীয়রা।

এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন শাহিন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে বাকি তিনজন গুরুতর আহত অবস্থায় নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

নিহত শাহীন নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গজগাঁহ গ্রামের মোস্তফা হোসেনের ছেলে বলে জানাগেছে। আহতরা তিনজন হলেন, নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রাঙ্গাল গ্রামের জাকির মাতুব্বরের ছেলে পারভেজ (২১), মাশাউজান গ্রামের মোস্তফা শেখের ছেলে সুমন (২৫) ও রামনগর ইউনিয়নের গজগাঁহ গ্রামের পিরা সরদারের ছেলে ইনামুল সরদার (২৬)।

এ বিষয়ে নগরকান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল জানান, চোর সন্দেহে গণপিটুনিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শাহিন নামে একজন মারা গেছেন। তবে এখনো কোনো মামলা হয়নি, আইনগত প্রক্রিয়া চলমান। তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews