1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

নগরকান্দায় তারুণ্যের উৎসব উপলক্ষে কাবাডি প্রতিযোগিতায় ডাঙ্গী ইউনিয়ন চ্যাম্পিয়ন

  • বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৪০০ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলায় ডাঙ্গী ইউনিয়ন কাবাডি দল ৩৫-৩৪ পয়েন্টে তালমা ইউনিয়ন কাবাডি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

মঙ্গলবার বিকালে সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন।

উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ মোট ১০ টি দল নিয়ে প্রতিযোগিতা শুরু হয়।

দু’দিন ব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ্, প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ- সভাপতি বদিউজ্জামান তারা মোল্যা, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমীর মাওলানা সোহরাব হোসেন, দৈনিক খোলাচোঁখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুব আহাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুল হুদা হুদু, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজু মোল্যা, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, জামাল মাতুব্বর, জাহিদ হোসেন, ইকবাল হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মন্টু, সাংবাদিক মিজানুর রহমান মোল্যা, নিজাম নকীব, একে আজাদ তালুকদার, এনসিপি নেতা নাজমুল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, মাদককে না বলি খেলাধুলায় জীবন গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখেই উৎসবমুখর এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উপজেলার যুব সমাজকে ক্রীড়া জগতে আনার প্রচেষ্টার ফল এটি। এরকম আয়োজন এখন থেকে নিয়মিত থাকবে।

ধারাভাষ্যে ছিলেন বিলায়েত হোসেন লিটন ও শাহীন রাজা। খেলা পরিচালনা করেন আবু ইউনুছ খান, শ্যামল সাহা ও হাসান রাহুল আল ফয়সাল।

জাতীয় কাবাডি দলের খেলোয়াড় মতিয়ার রহমান উপস্থিত দর্শকদেরকে তার খেলা দেখিয়ে মন জয় করতে সক্ষম হয়েছে। হাজার হাজার দর্শক ফাইনাল খেলাটি উপভোগ করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews