1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল ‘ক্রসফায়ারে’ হত্যা মামলায় জেলহাজতে মধুমতী নৌকা বাইচ মেলা এবার খাজনামুক্ত, প্রশংসায় নিতাই রায় চৌধুরী শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা

নগরকান্দায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩০৭ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দীনের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি শওকত আলী শরীফের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব আহাদ, সাবেক সভাপতি শামসুল হুদা হুদু, সাবেক সভাপতি বোরহান আনিস, সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাবেক সহ-সভাপতি জাকির হোসেন জাকারিয়া, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্যা, সহ- সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক শাহিদুজ্জামান শাহিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসান রাহুল আল ফয়সাল, কার্যনির্বাহী কমিটির সদস্য মনিরুজ্জামান তুহিন, শফিকুল ইসলাম মন্টু, সাইফুল ইসলাম সাইফ, সদস্য এ কে এম সাইয়াদুর রহমান বাবলু, নিজাম নকীব, ও রেজাউল করিম সেলিম।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দীন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, জাতির বিবেক, সাংবাদিকদের কারনেই দেশে সকল দপ্তরের কর্মকান্ডই নির্ভেজাল করার চেষ্টা করে থাকেন সংশ্লিষ্টরা। তিনি সাংবাদিকদের আহ্বান করে বলেন আমার এখানে থাকা অবস্থায় সকল কর্মকান্ডে আমাকে আপনারা সার্বিক সহযোগিতা করবেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews