1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত

নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস

  • মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৫০ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় এক পঞ্চাশোর্ধ অজ্ঞাত পাগল তুলকালাম কান্ড ঘটিয়েছে আর তাকে উদ্ধার করতে হিমশিম খেতে হয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের।

ঘটনাটি ঘটেছে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া নামক স্থানে।

স্থানীয় সূত্রে জানাগেছে মঙ্গলবার দুপুরে ফরিদপুর ভাঙ্গা সড়কের শ্রীরামদিয়া নামক স্থানে এই পাগল বেশ কয়েকটি যানবাহনে লাঠি দিয়ে গাড়ীর গ্লাস ভেঙ্গে ফেলেন। এতে স্থানীয় লোকজন তাকে ধরার জন্য পাকড়াও করলে পাগল দৌড়ে শ্রীরামদিয়া গ্রামের লিটন মোল্যার ঘরের ভিতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়।

খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে অনেক ডাকাডাকি করলেও পাগল দরজা না খুলায় ফায়ার সার্ভিসের কর্মীরা দুটি দরজা ভেঙ্গে সেই পাগল টিকে উদ্ধার করে নগরকান্দা থানায় নিয়ে যায়।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের পাগল উদ্ধার অভিযান স্থানীয় কয়েকজন সংবাদকর্মী মোবাইলে লাইভ সম্প্রচার করে এবং শত শত উৎসুক জনতা উপস্থিত হয়ে দেখতে থাকেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার নগরকান্দা (সার্কেল) মোহাম্মদ আল ফাহাদ বলেন, পাগল শারীরিক ভাবে সুস্থ নাকি মানসিক বিপদগ্রস্ত সেই জন্য ডাক্তারের কাছে পাঠানো হয়েছে।

একটি সুত্র জানায় পাগলটির বাড়ী কুষ্টিয়া জেলায় তবে তার নাম জানা যায়নি। এলাকার অনেকেই পাগলকে মারধরের চেষ্টা করলে পুলিশ পাগলকে তাদের নিয়ন্ত্রণে নেয়। অনেকের ধারনা লোকটি নেশাগ্রস্ত।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews