1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

নগরকান্দায় বারবার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদারের ইন্তেকাল

  • বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২২২ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদের নির্বাচনে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার ইন্তেকাল করেছেন(ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

তিনি উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহেদ সরদারের বড় ছেলে।

বুধবার সকাল সারে নয়টার দিকে ভাহার নিজ বাড়ী উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ঐতিহ্যবাহী সরদার বাড়ীতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর সময় ভাহার বয়স হয়েছিলো ৮৪ বছর।

তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন, এছাড়া উপজেলার বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, ভালা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়, সরকারী মহেন্দ্র নারায়ণ একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি ও ছিলেন। এছাড়া বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরও দ্বায়িত্ব পালন করেছেন। মৃত্যুর সময় তিনি দুই পুত্র ও তিন কন্যা, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাহার মৃত্যুতে নগরকান্দা ও সালথায় সর্বোস্বরে শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ভাতিজা বিশিষ্ট সমাজসেবক সরদার সাব্বির ইবনে জামান।

সাব্বির ইবনে জামান বলেন, মানুষের সাথে ভালো ব্যবহার ও উপকার করাই যেন ছিল তার জীবনের প্রধান লক্ষ্য। দল-মত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের সঙ্গে তাঁর ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। তাঁর মৃত্যুতে আজ আমাদের পরিবার প্রধান অভিভাবকে হারালো।

বুধবার বিকাল সারে পাঁচটায় বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযায় সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ সোহরাব হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কেএম জাহাঙ্গীর হোসেন, সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, দেলোয়ার হোসেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সর্বস্তরের হাজার হাজার মুসল্লীরা শরীক হয়।

তার মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু (এমপি) গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এছাড়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন ও অন্যান্ন ব্যক্তিবর্গ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মরহুমের নামাজে জানাযা পড়ান আল্লামা শাহ্ আকরাম আলী (ধলা) হুজুর।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews