1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

নগরকান্দায় বিএনপির উদ্যোগে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৬১ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় বিএনপির উদ্যোগে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলার লস্করদিয়া আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপির নেতা কর্মীদের অংশ গ্রহনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম রিংকু।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোদারেছ আলী ইছা, যুগ্ম- আহ্বায়ক জুলফিকার আলী জুয়েল, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সালথা উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি মাহাবুব আলী মিঞা, আলিমুজ্জামান সেলু, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, ঢাকা দক্ষিণ সাবেক সহ- সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, বিএনপি নেতা রেজাউর রহমান রিজু, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক নেতা হেলাল উদ্দিন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, শ্রমিক দল নেতা মাসুদুর রহমান মাসুদ, মিরান হোসেন, পৌর বিএনপি নেতা মাসুদুর রহমান, পৌর বিএনপির ওলামা দলের সাধারণ সম্পাদক মজিবর রহমানসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। হাজার হাজার নেতা কর্মীরা ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে শরীক হোন।

প্রধান অতিথি শামা ওবায়েদ ইসলাম রিংকু অন্তবর্তিকালীন সরকারের উদ্যোশ্যে তার বক্তব্যে বলেন, ঝড় বৃষ্টি, ঈদ, রোজাসহ সকল ধরনের পার্বণ অনুষ্ঠানের সময় নির্বাচন দিলে নির্বাচনের ইমেজ বিঘ্নিত হতে পারে। তাই একটি উপযোগী সঠিক সময়েই তারাতাড়ি নির্বাচন দিন।

তিনি আরো বলেন নির্বাচন নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র হলে সেটা বিএনপি কোন ভাবেই মেনে নিবেনা, বিএনপি তাদের সকল নেতা কর্মীদের নিয়ে সেটা প্রতিহত করবে ইনশাআল্লাহ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews