1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

নগরকান্দায় বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

  • রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৮ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় সাবেক তিনবারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া’ র রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

বেগম খালেদা জিয়া শারীরিক মারাত্মক অসুস্থায় বেশ কিছুদিন যাবত ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রায় সম্পন্ন।

তার সুস্থতার দেশ ব্যাপী দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসেবে নগরকান্দায়ও বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল ও সংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফজলুল হক টুলু, সালথা উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি মাহাবুব আলী মিঞা, আলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, ঢাকা উত্তর যুবদলের সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, বিএনপি নেতা, বদিউজ্জামান তারা, জারিস মাতুব্বর, জেলা যুবদলের সহ- সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, জামাল হোসেন মাতুব্বর, মাহমুদ হাসান বাবু, তালুকদার মোরাদ হোসেন, একে আজাদ হোসেন, জাহিদ হোসেন, একে আজাদ রহমান, পৌর বিএনপির প্রচার সম্পাদক ইকবাল হোসেন, ওলামা দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মহিলা দলের সভাপতি নার্গিস আক্তার, সাধারণ সম্পাদক মাহমুদা ইসলাম, সাংগঠনিক সম্পাদক সামছুন্নাহার রেবাসহ জেলা, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের আদর্শে অনুপ্রাণীত হতে হবে আমাদেরকে। আল্লাহুতালা আমাদের মমতাময়ী মা বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার এদেশকে যেন নেতৃত্ব দেন।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে বিএনপি অবশ্যই সরকার গঠন করবে ইনশাআল্লাহ, তারই প্রমান আজকের এই মাঠ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews