বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় মাদক বিরোধী এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ঈশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈশ্বরদী, ভাজনকান্দা ও ছোট পাইককান্দী গ্রামের সাবেক ফুটবলারদের নিয়ে লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় লাল দল ৪-১ গোলে সবুজ দলকে পরাজিত করে।
বিএনপি নেতা সিরাজুল ইসলাম মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রাজু মোল্যা।
এসময় আরো উপস্থিত ছিলেন নগরকান্দা খানার ওসির প্রতিনিধি এসআই মোঃ আব্দুল্লাহ্, নগরকান্দা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, ইউপি সদস্য মাহিনুর আক্তার নিপা, জাকির হোসেন রাজু। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাফিজুর রহমান মাতুব্বর, ছলেমান মাতুব্বর, মাসুদ মাতুব্বর, জাফর মাতুব্বর, বিলায়েত হোসেন, ছেকেন মাতুব্বর, ছিদ্দিক মোল্যা প্রমুখ। এসময় তিন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শত শত দর্শক খেলাটি উপভোগ করেন। খেলাটি পরিচালনা করেন আবু ইউনুছ খান সহকারী রেফারি ছিলেন হাসান রাহুল আল ফয়সাল ও ইমরান হোসেন।
খেলার ধারাভাষ্যে ছিলেন বিলায়েত হোসেন লিটন ও মহসিন মাতুব্বর।
উপস্থিত অতিথি বৃন্দ মাদকের সাথে সম্পৃক্ত ব্যক্তির বিরুদ্ধে সকলেই ঐক্য গড়ে তোলার আহবান জানান। যারা মাদকের সাথে জড়িত থাকবে সবাই মিলে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেয়ারও প্রত্যায় ব্যক্ত করেন।
Leave a Reply