বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া নামক এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ ১৮ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১টি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, ১টি কার্তুজ (১২ (গজ), ১০টি ঢাল, ৭টি বর্সা, ৮টি কাস্তে, ৬টি রামদা, ৫টি ছোট ছুরি, ৪ কেজি গাঁজা এবং ১০২ পিস ইয়াবা, ৬টি অ্যান্ড্রয়েড ফোন এবং ১টি বাটন ফোন উদ্ধার করা হয়।
সেনা সূত্রে জানা যায়, জানুয়ারি ২০২৬ মাসে নগরকান্দা উপজেলায় তিনটি মরদেহ উদ্ধারসহ ও রাজনৈতিক প্রতিপক্ষের উপর হামলার ঘটনা ঘটেছে। যৌথবাহিনী কর্তৃক মাদক কারবারি ও জুয়াড়ীদের গ্রেপ্তার, ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনার ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে। এদিকে ২২ জানুয়ারী বৃহস্পতিবার গোভীর রতে গোপন সংবাদের ভিত্তিতে শাকপালদিয়া এলাকায় একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মাদক বিক্রি এবং আসন্ন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করার উদ্দেশ্যে অস্ত্রসহ অবস্থান করছিলো।
এ খবরের ভিত্তিতে নগরকান্দা সেনা ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল দ্রুত সেখানে অভিযান চালায়। অভিযানে মোট ১৮ জন দুষ্কৃতকারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন সহিদ মোল্লা (৬৫), শহিদ মোল্লা (৬৬), সিয়াম শেখ (১৫), পারভেজ ফকির (২৫), নাজমুল (২৩), আয়মান আশরাফ (১৫), ইয়াসিন মোল্লা (১৬), আজিম মোল্লা (২৭), শাজাহান শেখ (৩৬), রবিউল মোল্লা (৩০), ইদ্রিস মোল্লা (৪২), আলেয়া বেগম (৩৮), তামান্না আক্তার (২০), মনিরা আক্তার (৩৫), রুনা আক্তার (২২), নাদিয়া বেগম (৩২), নূরজাহান (৬০) এবং জয়নব বেগম (৬০) গ্রামঃ শাকপালদিয়া, ইউনিয়নঃ তালমা উপজেলাঃ নগরকান্দা, জেলাঃ ফরিদপুর।
আটক আসামি এবং উদ্ধারকৃত মালামাল নগরকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সেনা ক্যাম্প সূত্র জানায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্প সমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকল নাগরিককে আহ্বানও জানানো হয়।
Leave a Reply