1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

নগরকান্দায় সেফটি ট্যাংকির মধ্যে থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

  • শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২১৩ গননা করুন
: প্রতীকী ছবি

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সেফটি ট্যাংকির মধ্যে থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানাগেছে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর পূর্ব পাড়া এলাকায় সেফটি ট্যাংকির মধ্যে থেকে জামেলা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানাগেছে, গত ২৭ মার্চ রাত সারে ৯ টা দিকে নিজ বসতঘরে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন জামেলা বেগম। পরদিন ২৮ মার্চ সকাল আনুমানিক ৬ টার দিকে তার মেয়ে আকলিমা (৪০) ও নাতনি মাফিয়া (১৭) বাড়িতে এসে তাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন এবং আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল সারে ১০ টার দিকে তাদের বসতঘরের পশ্চিম পাশে থাকা একটি সেফটি ট্যাংকির ঢাকনার উপর তার পরিহিত কাপড়ের অংশবিশেষ দেখতে পান।

জামেলা বেগম রাধানগর পূর্বপাড়ার মৃত জমির আলীর স্ত্রী বলে জানাগেছে।

বিষয়টি সন্দেহজনক মনে হলে প্রতিবেশী আলম সরদার (৪৬) ও শাকিব (২২) এর সহায়তায় ট্যাংকির ঢাকনা সরালে ভেতরে তারা জামেলা বেগমের লাশ দেখতে পান।

পরে স্থানীয়রা বিষয়টি নগরকান্দা থানা পুলিশকে জানালে থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদের নেতৃত্বে একটি পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। এ সময় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম মরদেহের সুরতহাল তৈরি করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews