1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

নগরকান্দা প্রেসক্লাবের সভাপতির পিতার ইন্তেকাল

  • বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২৪২ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের পিতা আলহাজ্ব আতিকুর রহমান (খোকা) শরীফ ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ রাজিউন)। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিলো ৮৭ বছর। তিনি উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা -গ্রামের নিজ বাড়ীতে বুধবার দেড়টার দিকে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে স্ত্রী, চার পুত্র, দুই কন্যা, নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাহার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নগরকান্দা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটনসহ ক্লাবের সদস্যবৃন্দ, সালথা প্রেসক্লাব, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বুধবার বাদ আসর শশা ঈদগাহ্ ময়দানে মরহুমের নামাজে জানাযা শেষে শশা করব স্থানে তার মরদেহ দাফন সম্পন্ন করা হয়। জানাযায় ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর বদরুদ্দীন আহম্মেদ, উপজেলা আমীর মাওলানা মোঃ সোহরাব হোসেনসহ বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলার সাংবাদিক বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews