1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

নগরকান্দা প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলার নির্মাণ কাজের শুভ উদ্বোধন

  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭৬ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের ঐতিহ্যবাহী নগরকান্দা প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলার নির্মাণ কাজের শুভউদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফের সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল হুদা হুদু, সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, অর্থ সম্পাদক মিজানুর রহমান মোল্যা, দপ্তর সম্পাদক মশিউর রহমান মিন্টু, সাবেক সহ-সভাপতি জাকির হোসেন জাকারিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুজ্জামান শাহিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসান রাহুল আল ফয়সাল, সদস্য নিজাম নকীব, এ কে এম সাইয়াদুর রহমান বাবলু, মনিরুজ্জামান তুহিন, সাইফুল ইসলাম সাইফসহ অন্যান্ন সদস্য বৃন্দ।

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় নগরকান্দা প্রেসক্লাব। এযাবৎকাল প্রেসক্লাব ভাড়া ভবনে থাকলেও কয়েক বছর যাবৎ প্রেসক্লাব তাদের নিজস্ব ভবনে কার্যক্রম চালিয়ে আসছে।

এর আগে নগরকান্দা প্রেসক্লাবের এক তলা ভবনের কাজ সম্পন্ন করা হয়েছিলো। সেই ভবনের দ্বিতীয় তলার নির্মাণ কাজের উদ্বোধন করা হয় সোমবার।

জেলা পরিষদের অর্থায়নে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনের একান্ত আন্তরিকতায় ও সকল সদস্যদের প্রচেষ্টায় এই নির্মাণ কাজ সম্পন্ন করা হবে বলে জানান প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ।

নির্মাণ কাজ শুরুর আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম মোহাম্মাদ খালেদ হোসেন। পরে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews