1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

  • বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১২৮ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় গাজীপুরে দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে বাদে এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা, সুরক্ষিত ও সাংবাদিকদের নামে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার নিশ্চিত করার দাবীতে রিপোর্টার্স ইউনিটি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

বুধবার সকালে নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির সামনে নগরকান্দায় কর্মরত সাংবাদিক বৃন্দরা এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহন করেন। নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল ইসলাম মন্টুর সঞ্চালনায় বিক্ষোভসমাবেশে বক্তব্য রাখেন নগরকান্দা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক খবরপত্রের বিশেষ প্রতিনিধি বিলায়েত হোসেন লিটন, রিপোর্টার্স ইউনিটির সদস্য দৈনিক সমকাল প্রতিনিধি বোরহান আনিস, মাই টিভি জেলা প্রতিনিধি শফিকুল খান জনি, সদস্য মোঃ নাসির হোসেন, ফয়সাল হোসেন, স্টার নিউজ জেলা প্রতিনিধি আরিফুজ্জামান হিমোন, গোলাম মোস্তফা।

এসময় আরো উপস্থিত ছিলেন যুগান্তর প্রতিনিধি মিজান বাবু, মিজানুর রহমান মোল্যা, নিজাম নকীব, তৌহিদুর রহমান তুহিন, জাকির হোসেন জাকারিয়া, কবিরুজ্জামান সাহেব, শাহজালাল, প্রসেনজিৎ, রুবেল চোকদার, সেলিম সরদার, লিটন খান, নজরুল ইসলাম, প্রমুখ।

গত শুক্রবার গাজীপুরে পেশাগত দ্বায়িত্ব পালনের সময় সন্ত্রাসী কর্মকান্ডের ছবি ধারণ করতে গেলে সন্ত্রাসীরা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে।

এরই প্রতিবাদে সারাদেশেই বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে নগরকান্দায় রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews