1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩৩ গননা করুন

সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মন্টু

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫ সম্পন্ন হয়েছে।

নয় সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মিজান (এশিয়ান টিভি) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম মন্টু (দৈনিক বর্তমান কথা)।

এছাড়াও নির্বাচনে সহ-সভাপতি পদে গোলাম মোস্তফা, সহ-সাধারণ সম্পাদক আরিফুজ্জামান হিমোন, অর্থ বিষয়ক সম্পাদক শাহ জালাল, দপ্তর সম্পাদক হিসেবে লিটন খান নির্বাচিত হন। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নাছির হোসেন, সেলিম সরদার ও প্রসেনজিৎ বিশ্বাস। সকল পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হোন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন দৈনিক খোলাচোঁখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুবুর রহমান আহাদ ও কমিশনারের দ্বায়িত্ব পালন করেন দৈনিক সমকাল প্রতিনিধি বোরহান আনিস।

বৃহস্পতিবার দুপুরে রিপোর্টার্স ইউনিটি চত্বরে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জয়দেব সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ হীল আবরার, থানা সেকেন্ড অফিসার এসআই আমিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরী, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সহ-সভাপতি মনির মোল্যা, সদরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শিমুল বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহাবুব আলী মিঞা, আলিমুজ্জামান সেলু, আলমগীর হোসেন বকুল, বদিউজ্জামান তারা মোল্যা, সহ-সাধারণ সম্পাদক জাজরিস মাতুব্বর, জেলা যুবদলের সহ- সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় ভোটার ও সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের পেশাগত উন্নয়ন, নীতি-নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews