1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

নড়াইলে ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২২২ গননা করুন

একতা ডেস্কঃ নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ধানক্ষেত থেকে হামিদা খানম (৬) নামে একটি শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৪ নভেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। হামিদা একই গ্রামের সাহানুর শেখের মেয়ে।

শিশুটির পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে হত্যার হুমকি দেওয়া একটি চিরকুট পেয়েছিল শিশুটির পরিবার।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হামিদার মা জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে ছিলেন। এরপর হামিদা প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে বের হয়। পরে বিকেল থেকে বাড়ির লোকজন তাকে খুঁজে পাচ্ছিলেন না। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যার দিকে বাড়ির উত্তর পাশের ধানক্ষেতে হামিদার হাত বাঁধা মরদেহ পাওয়া যায। এসময় রশি দিয়ে তার হাত বাঁধা এবং কচুরিপানা দিয়ে মরদেহের কিছু অংশ ঢাকা ছিল। পরে পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন সেখান থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

হামিদার বাবা সাহানুর জানান, বুধবার রাতে কেউ তাদের বাড়ির পাশে একটি চিরকুট ফেলে যায়। হুমকি দেওয়া ওই চিরকুটে লেখা ছিল, ‘তোরা যদি খুদ চালান দিস তাহলে মনে রাখবি, তোর সন্তানদের মধ্যে একজনকে হারাবি বা তোর ভাইয়ের মেয়েকে। এটা আমার শেষ কথা। চিঠির শেষে হামিদা খানম ও তার বোন শামিমা আজারের নাম লেখা ছিল। তিনি আরও বলেন, সম্প্রতি আমাদের বাড়িতে কয়েকবার আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় অপরাধীদের ধরতে খুদ চালান (কবিরাজের মাধ্যমে মন্ত্র পড়ে চালের খুদ খেতে দেওয়া) দেওয়ার কথা প্রচার করেছিলাম । এ ভয়ে কেউ হামিদাকে হত্যা করেছে।

এ প্রসঙ্গে, নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে, ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

তথ্যসূত্রঃ গ্রামের কাগজ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews