1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত

নতুন করে ফ্যাসিবাদী গ্রুপ তৈরি হচ্ছে দেশে

  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১০৩ গননা করুন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

একতা ডেস্কঃ দেশে আবারও নতুন করে ফ্যাসিবাদী গ্রুপ তৈরি হচ্ছে, যারা কোনো ধরনের সত্যতার যাছাই না করেই ছাত্রশিবিরের ওপর নিজেদের অপকর্মের দায় উঠিয়ে দেন।

এসব মিথ্যাচার বন্ধ না করলে আমরা তাদের বিষয়ে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো। এভাবে মন্তব্য করলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ১৬ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর মগবাজরস্থ আলফালাহ মিলনায়তনে দুদিনব্যাপী চলা কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পাহাড় নিয়ে যারা নানা ধরনের অপতৎপরতায় লিপ্ত, তাদের এই অপতৎপরতা বন্ধে সরকারকে জোরালো পদক্ষেপ নিতে হবে। ছাত্রশিবির সভাপতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করে তিনি বলেন, এনসিটিবি কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

শিবির সভাপতি বলেন, ফ্যাসিবাদের দোসররা নানাভাবে বাংলাদেশকে অশান্ত, অকার্যকর ও অস্থিতিশীল করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ছাত্র-জনতার ওপর যারা গণহত্যা চালিয়েছে, তাদের সিংহভাগ এখনও গ্রেপ্তার হয়নি। যারা গ্রেপ্তার হয়েছে, এখনও তাদের বিচার হয়নি। এমনকি অভিযুক্তরা গ্রেপ্তার হওয়ার পর তাদের ছেড়ে দেয়ার মতো ঘটনাও ঘটছে। অনেক অপরাধীকে নির্বিঘ্নে সীমান্ত পার হয়ে যেতে সহযোগিতা করা হচ্ছে। অনলাইন ও অফলাইনে আমরা খুনিদের আস্ফালন দেখতে পাচ্ছি। মানুষ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে জুলাই ছাত্র-জনতা অভ্যুত্থান সংঘটিত করেছে। কিন্তু ছাত্র-জনতার আকাঙ্ক্ষিত যে পরিবর্তন, রাষ্ট্রের কাঙ্খিত সংস্কারসমূহ এখনও ভালোভাবে সম্পন্ন হচ্ছে না। এ কার্যক্রমে আমরা খুবই ধীরগতি লক্ষ্য করছি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews