একতা ডেস্কঃ নারায়ণগঞ্জের ভয়াবহ অগ্নিকাণ্ডটি এখন নিয়ন্ত্রণে চলে এসেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় ঘণ্টা চারেক চেষ্টার পর তবেই উপজেলার মেঘনাঘাটে টিস্যু কারখানার আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হলো। সোমবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ তথ্য জানায়। এফএসসিডি সদর দপ্তরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ভোর ৫টা ১০ মিনিটে ফ্রেশ টিস্যু পেপারের গুদামে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

Leave a Reply