1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নারী চিকিৎসককে মারধর ঢাকা মেডিকেলে

  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২২৩ গননা করুন

একতা ডেস্কঃ ঢাকা মেডিকেলের এক নারী চিকিৎসককে মারধরের ঘটনা ঘটেছে। নিউরো সার্জারি বিভাগের ওই চিকিৎসকের নাম মানার হাফিজ। গতকাল ২২ ডিসেম্বর, রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শম্পা (৩৯) নামে অভিযুক্ত এক নারীকে আটক করেছে পুলিশ।

ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘ঢামেকের একজন চিকিৎসকে রোগীর স্বজনরা মারপিট করেছেন এমন অভিযোগে শম্পা নামে এক নারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় হাসপাতালে একজন ওয়ার্ড মাস্টার শাহবাগ থানা একটি অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে ওই নারী শাহবাগ থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আটককৃত নারীর গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়। তার স্বামীর নাম জাকির হোসেন শামীম।’ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের ২০০ নম্বর ওয়ার্ডে ডিউটি করছিলেন মানার হাফিজ নামে ওই বিভাগের একজন চিকিৎসক। অন্যদিকে শম্পা নামে ওই নারীর বোন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে ডাক্তার মানার হাফিজ গেলে সামান্য বিষয় নিয়ে শম্পা ওই নারী চিকিৎসকের গায়ে হাত তোলেন। পরে বিষয়টি হাসপাতালে পরিচালককে জানানো হলে তিনি হাসপাতালে আসেন এবং অভিযুক্ত শম্পাকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। আহত নারী চিকিৎসক মানার হাফিজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews