1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

নির্দেশনা না মেনে ঢাকার ফ্লাইট নামলো সিলেটে

  • শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৮১ গননা করুন

একতা ডেস্কঃ বিমান বাংলাদেশ এয়ারলাইলের মদিনা থেকে ঢাকাগামী একটি ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়েছে। নোটাম (নোটিশ টু এয়ারম্যান) না মানার কারণে ঘটনাটি ঘটে ৩০ এপ্রিল, বুধবার দুপুরে। সংস্থাটি আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ সংশ্লিষ্ট একাধিক সূত্র। নোটাম হলো একটি আন্তর্জাতিক সতর্কবার্তা, যার মাধ্যমে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে বিমানবন্দর, আকাশপথ বা অবকাঠামোগত কোনো অস্থায়ী পরিবর্তনের বিষয়ে অবহিত করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি দায়িত্বশীল সূত্র। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার বিমানবন্দরের রানওয়ে দুপুর ১১টা ৪৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সে বিষয়ে যথাযথভাবে নোটাম জারি করা হয়। মদিনা থেকে ঢাকাগামী ফ্লাইটটির পাইলটকে বিষয়টি জানানো হলেও তা উপেক্ষা করে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। নির্ধারিত সময়ে ঢাকায় অবতরণ সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

একাধিক সূত্র জানিয়েছে, এর আগেও নোটাম উপেক্ষা করে ফ্লাইট পরিচালনার ঘটনা ঘটেছে। সেসব ঘটনায় সংশ্লিষ্ট পাইলট বা ককপিট ক্রুদের সাময়িক বরখাস্ত করা হয়েছিল। একজন অভিজ্ঞ কর্মকর্তা বলেন, গন্তব্য বিমানবন্দরের সাময়িক নিষেধাজ্ঞার বিষয়টি মাথায় রেখে পাইলট যদি মদিনা থেকে রওনার সময় হিসাব করে সিদ্ধান্ত নিতেন, তাহলে এই ধরনের পরিস্থিতি এড়ানো যেত। ঘটনার তদন্ত ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে ইঙ্গিত দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews